রেবেকা
জন্ম।
কেন এত সময় লাগছে?
এগুলিতে একটু সময় লাগে।
এখানে এসে বসো।
সে ঠিক হয়ে যাবে।
যতক্ষন তার কথা বলার ক্ষমতা আছে,
তুমি জান সবকিছু ঠিক হয়ে যাবে।
কথা বলা? সে তো কাঁদছে!
সে একজন খুব শক্তিযুক্ত মেয়ে।
ও ঠিক হয়ে যাবে।
হ্যাঁ?
সে কি…
ইয়োব, ও ঠিক আছে। চিন্তা করো না। আমার মনে হয় খুব তাড়াতাড়ি আমরা একটা সন্তান পাবো।
ইয়োব, তোমায় অভিনন্দন।
তোমার একটা খুব সুন্দর মেয়ে হয়েছে!
মেয়ে! একটা মেয়ে, হা, হা, আমি কি ভিতরে আসতে পারি?
ওহ, এখন না। সব কিছু তৈরী হয়ে গেলে আমি তোমাকে বলবো।
আহ! হা, হা, হা।
আয়ুব তোমায় অভিনন্দন! হা, হা, হা, হা, হা।
নোহা!
এখন সব শেষ। শান্ত হও।
এখন তুমি একজন কাকা!
এটা কে?
একটা মেয়ে!
(নিরাশ হয়ে) ওহ।
তোমাকে অভিনন্দন,
দাদু।
হা, হা, হা, হা, হা, আমাদের নতুন সন্তান এখুনি হয়েছে।
ওহ! অভিনন্দন! হা,হা,হা!
এটা মেয়ে!
তুমি কি তাকে দেখেছ?
সারা কেমন আছে?
আমি… আমি জানি না। তারা আমাকে তাকে দেখতে দেয় নি। তুমি কি মনে করো সে ঠিক আছে?
ইয়োব, আমি নিশ্চিত যে ও ঠিক থাকবে।
বাবা।
অভিনন্দন!
আহ, যাকোব!
মোশি, ইয়োব, নোহা, ইয়োব। এসে তোমাদের ফুতফুটে মেয়েকে দেখো!
আহ, হা, হা, হা, হা, আমাকে ভিতরে নিয়ে চলো।
(আনন্দ সহ) হা! ভালো, তুমি কি তাকে নিতে চাও?
হ্যাঁ!
বাবা।
হ্যাঁ।
একটা ছোট মেয়ে।
এক আশ্চর্য।
সে ঠিক আছে।
বাবা,
তুমি কি তাকে আশির্বাদ করবে?
হ্যাঁ।
এই জগত খুবই কঠিন,
আর এখন সময়ও কঠিন।
আর আমাদের পূর্ব পুরুষদের ঈশ্বর
এই ছোট্টো সন্তানকে দেখুন,
এবং তাকে সাহায্য করুন
তার জীবনে আসা যেকোন কিছুর সম্মুক্ষিন হতে।
যেন তিনি তাকে স্বাস্থে ভালো রাখেন,
আনন্দ ও দীর্ঘ জীবন দেন।
(দুঃখিত ভাবে) আর সে যেন মিষ্টি হয়
তার দিদিমার মতো
যে আজকে এখানে নাই তাকে শুভেচ্ছা জানানোর জন্য।
তুমি ওকে কি বলে ডাকবে?
লায়লা,
তার দিদিমার নাম অনুসারে।
লায়লা।
সে খুব সুন্দর।
ওতো বাচ্চা।
দায়ুদ?
তুমি এখানে কিভাবে এলে?
দায়ুদ!
তুমি কিভাবে বেরিয়ে এলে?
তুমি কি পালিয়ে এসেছ?
পালিয়ে?
না।
তার থেকেও আরো আশ্চর্যের
তারা আমাকে ছেড়ে দিয়েছে।
তোমার লেগেছে। তুমি কি ঠিক আছো?
হ্যাঁ।
তোমার নিশ্চয় ক্ষিধে পেয়েছে।
দায়ুদ!
বাবা!
দায়ুদ!
আহ! ওহ!
(অবাক হয়ে) কিভাবে তা হতে পারে?
তারা আমাকে ছেড়ে দিয়েছে। বাবা, আমার তোমাকে আর কিছু বলার আছে।
ওহ, তুমি আগে ভিতরে এসো, আর তোমার ভাইঝিকে দেখ,
আর বলো আরো কি হলো।
বাচ্চাটি এখানে আছে?
হ্যাঁ।
এটা খুব ভালো।
আমি দুঃখিত যে আমি সেই সময়ে থাকতে পারিনি…
আমারা জানি।
কিন্তু এখন তো তুমি এখানে আছো।
কতক্ষনের জন্য?
তারা কি আবার তোমাকে নিয়ে চলে যাবে? তোমাকে কি আবার পালাতে হবে?
না, আমার বোন।
আর পালাতে হবে না।
বাবা, এসো আমি তোমাকে বসতে সাহায্য করি।
তোমার মেয়ে খুব সুন্দর।
দায়ুদ, তুমি বাড়ি এসে তাকে
সবচেয়ে ভালো উপহার দিয়েছ।
আমাদের বলো সেখানে কি হলো।
রেবেকা মাসী।
তুমি হয়তো এই ঘটনার ক্ষানিকটা জান।
দায়ুদ, ফিরে আসার জন্য স্বাগত।
রেবেকা মাসীর স্বামী যিনি আমার জন্য মধ্যস্থতা করেছেন, আর আমার জন্য জরিমানাও দিয়েছেন।
দায়ুদ, এই সমস্ত বিষয়ে এখন বলার দরকার নাই।
আমি কখনই আপনাকে যথেষ্ট ধন্যবাদ দিতে পারবো না।
আপনাকে বা আপনার স্বামীকে, পরিবর্তে কিছুই দিতে পারবো না।
দায়ুদ, তুমি আমাদের কাছে ঋনি নও।
কিন্তু আমি অবশ্যই।
আর শুধু তার জন্যই নয়।
আমাদেরকে বলো।
রোমানরা আমাকে ধরে নিয়ে যাওয়ার পর, তারা আমাকে রোজ জিজ্ঞাসাবাদ করতো,
অনেক সময় দিনে বহু বার,
এবং রাত্রিতেও।
তারা জানতে চাইতো যে কাদের সাথে আমার যোগ রয়েছে।
আমি তাদের কে বলতাম না।
আমি জানতাম যখনই আমি তাদের কে বলে দেব, তারা আমাকে মেরে ফেলবে।
যতক্ষন আমি সেই জিজ্ঞাসাবাদ সহ্য করতে পারবো,
আমি ততক্ষন জীবিত থাকবো।
কিন্তু শেষে,
তার যা চাই ছিল, আমি তাদেরকে তা দিয়ে দিয়েছিলাম।
ওহ, দায়ুদ।
তারা যা করে তাতে তারা খুব পটু।
আর তারপর মারধর থামলো।
এরপর আমি জানতাম এখন শুধু মাত্র সময়ের অপেক্ষা।
তাদের কাছে আমার আর কোন মূল্য ছিল না।
আমাকে প্রশ্ন সমাপ্ত করার দুই রাত্রি বাদে, আমি
আমার কক্ষে ঘুমাচ্ছিলাম।
অর্ধেক রাত্রে
কেউ আমাকে জাগিয়ে দিলো।
আমি চারিদিকে দেখলাম সবাই ঘুমাচ্ছিল
আর প্রহরীরা আমাদের একা রেখে চলে গিয়েছিল।
আর সেই সময়েই আমি তাঁকে দেখেছিলাম।
দায়ুদ, তুমি কাকে দেখেছিলে?
তাঁকে।
আমি, তোমার যীশুকে দেখেছি সারা।
তিনি আমাকে দেখা দিয়েছিলেন…
আমি তোমাদের কে এখন যেমন সুষ্ঠ দেখছি।
তুমি তখন কি করেছিলে?
আমি হাঁটু গেড়ে বসেছিলাম।
তিনি বিস্ময়কর ছিলেন।
ঢিলা পোষাকের দড়ি তাঁর পা পর্যন্ত ঝুলছিল,
তাঁর বুকের চারিদিকে সোনার ফিতে জড়ানো ছিল।
তাঁর মাথা ও চুলগুলি সাদা পশমের মতো ছিল,
বরফের মতো, ধবধবে ছিলে,
আর তাঁর চোখ আগুনের মতো জ্বলজ্বল করছিল।
তাঁর পা দুটি অগ্নিকুন্ডে ঝলমলে ব্রোঞ্চের মতো ছিল,
আর তাঁর কণ্ঠস্বর ছিলো, জলোচ্ছ্বাসের মত।
দালিয়ার এগুলি শোনা উচিত ছিল!
ওহ, ঠিক আছে।
ধন্যবাদ।
আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম!
প্রথমে
আমার দিকে তাকিয়েছিলেন ।
আর তাঁর চোখের মধ্যে
আমি যা কিছু করেছি তা দেখতে পাচ্ছিলাম।
দালিয়া, আমি তোমাকেই খুজছিলাম!
এটা কি? কোন ভুল আছে?
ভুল? না, কোন ভুল নেই। কিছু এমন ঘটেছে তার জন্যই… ঠিক আছে!
সারার আজকে বাচ্চা হয়েছে।
খুব সুন্দর!
হ্যাঁ, মেয়ে হয়েছে। ওকে মায়ে নাম দেওয়া হয়েছে। কিন্তু তার চেয়েও বেশী,
কি?
দায়ুদ বাড়ী ফিরেছে!
সে বাড়ী ফিরেছে?
তারা ওকে…
তুমি জানো…
না। সে বেঁচে আছে! আর সে প্রভুকে দেখেছে!
(হাসতে, হাসতে) মরিয়ম এর অর্থ কি?
এশো। তুমি কি এখন আসতে পারবে?
আহ, হ্যাঁ, আমি আসতে পারবো।
তাড়াতাড়ি!
আমি জানি না কতক্ষন তাঁর ধ্যান করেছিলাম,
কিন্তু শেষে আমি ঘুমিয়ে পড়েছিলাম।
পরের দিন যখন উঠলাম,
অন্যান্য বন্দিদেরও আমার ঘটনা বলছিলাম,
যে আমি প্রভুকে দেখেছি।
জানি, আমি মরতে চলেছি,
কিন্তু আমি আর ভীত ছিলাম নয়।
আমি তাদের সাথে কথা বলছিলাম
আর অনেকেই প্রভু যীশুকে ডাকছিল, তাদের ক্ষমা করার জন্য ।
বন্দিদের মধ্যে একজনকে পরের দিনই নিয়ে গিয়েছিল
এবং ক্রুশে দেওয়া হয়েছিল।
সেও কিন্তু ভীত ছিল না!
ওহ, দায়ুদ।
পরের দিন সকালে,
তারা আমাকে নিতে এসেছিল।
আমি জানতাম আমার সময় হয়ে গিয়েছে।
আমি অন্য বন্দিদেরকে বিদায় জানিয়ে ছিলাম।
(জরুরি ভাবে) বাবার বাড়ীতে আমি তোমার সাথে দেখা করবো। যীশুতে নির্ভর করো।
কিন্তু মারার বদলে তারা আমাকে ছেড়ে দিয়েছিল ।
আমাকে বলেছিল যে আমি মুক্ত।
তারা বলেছিল যে আমার জরিমানা দেওয়া হয়ে গিয়েছে, এবং আমার প্রতি দয়া করে রাজ্যপাল, সিন্ধান্ত নিয়েছেন।
যখন আমি বাড়ীর দিকে ফিরতে শুরু করেছি,
রেবেকা, আমি আপনার স্বামীকে দেখলাম, সেই জায়গা থেকে বেরোচ্ছিলেন।
তিনি ঘুরে আমার দিকে তাকালেন,
এবং আমি জানতাম যে তিনিই আমার জরিমানা মিটিয়ে দিয়েছেন।
এইত হয়েছে তাইনা ?
যদিও এই তার ইচ্ছা ছিল।
তুমি আজকে যতক্ষন না এখানে এলে, আমি বুঝতেই পারিনি যে সে সফল হয়েছিল ।
ওহ, দায়ুদ, আমি খুব খুশী যে তুমি আবার পরিবারে ফিরতে পেরেছ।
কিন্তু এর থেকেও বেশী,
আমি খুশী যে তোমার স্বর্গস্থ পিতার কাছেও তুমি ফিরতে পেরেছো।
এর কোন শেষ নাই!
এখন আমি এই মহিলার কাছে ঋনি হয়ে গেলাম
যে মিথ্যা দ্বারা আমার ছেলেকে বশ করে রেখেছিল!
মোশি ,
আমার বা আমার স্বামীর প্রতি আপনার কোন ঋনই নেই।
আমারা কি একটু শান্তিতে ঈশ্বরের ধন্যবাদ করতে পারিনা ? তিনি সমাজের মধ্যে অলৌকিক কাজ করেছেন ।
আর পরিবারের লোকেরা কি বলবে?
আমাদের বড়রা, আমাদের প্রতিবেশীরা?
রাজ্যপাল, দায়ুদের জন্য নতুন কোন দোষ হয়তো বার করবেন!
যীশুর অনুসরণকারীরা
সর্বদা কষ্টের মধ্যে দিয়ে যায়!
বাবা, অন্যরা কি বলবে তাতে আমার কিছু এসে যায় না।
আমি… প্রভু কে দেখেছি।
তিনিই যিনি মারা গিয়েছিলেন এবং পুনরুত্থিত হয়ে ছিলেন। বাবা, তিনি জীবিত, বাবা ।
এবং তিনি আমাকে ক্ষমা করেছেন ও আমাকে মুক্ত করেছেন!
এই হলো সুসমাচার!
তুমি এখানে নিরাপদ ও জীবিত আছো এই হলো সুসমাচার ।
কিন্তু এখন থেকে, নিজেকে সুরক্ষিত রাখতে হবে।
তুমি অবশ্যই
এই রকম উন্নত দলের সাথে মিশবে না!
যা সঠিক তুমি অবশ্যই তা করবে।
শান্ত হও। নিজের পরিবারের যত্ন নাও।
তোমার কি মনে হয় যে আমার আরও মনকষ্ট পাওয়ার দরকার।
আমি চাই তুমি দ্বায়িত্বশীল ছেলে হও। আমার জন্য নিজের কাছে এটা রেখে দাও!
বাবা,
আমি বুঝতে পারছি,
কিন্তু আমি তা করতে পারবো না।
আমাকে অবশ্য সুসমাচার প্রচার করতে হবে!
ওহ, তার প্রতি উপদ্রব ঘটুক!
আমার ছেলে পাগল হয়ে গেছে।
বাবা,
যদি তুমি একবার দেখতে…
না, তুমি পাগল হয়ে গেছ! ওদের প্রহার তোমাকে পাগল করে দিয়েছে!
মোশি! পবিত্র আত্মা তোমার পরিবারের মধ্যে যা করছেন, তুমি তাঁর বিরুদ্ধে কথা বলছো।
ঈশ্বর জীবিত রুপে তোমার পুত্রকে তোমার কাছে পাঠিয়েছেন!
মোশি, এই সবই রহস্যময়।
নৌরা,
তুমি অনেক দিন ধরেই আছো।
তুমি অবশ্যই দেখতেই পারছো
যে দায়ুদের এখানে দায়িত্ব রয়েছে।
মোশি, যীশুর বাক্য গুলি আমার কানে ধ্বনিত হচ্ছে।
তোমার নিজের প্রিয় স্ত্রী,
যার আত্মাকে ঈশ্বর শান্তি দিয়েছেন, তিনি আমাকে শিখিয়েছেন।
মসিহ যখন আমাদের আহ্বান জানান তখন পরিবার দ্বিতীয় স্থানে আসে। তিনি আমাদের অনুসরণ করতে বলেছেন।
যীশু আমাকে ডেকেছেন যেন আমি নিজের ক্রুশকে তুলে নিই ও তাঁকে অনুসরণ করি।
নিজের ক্রুশ তুলে নেওয়া?
যীশু নিজের ক্রুশকে তুলে নিয়েছিলেন,
এবং সেই ক্রুশেতেই তিনি মৃত্যু বরণ করেছিলেন যেন আমরা মৃত্যু থেকে মুক্তি পাই।
আর এখন আমরা, তাঁর অনুসরণকারীরা, যেন কষ্ট করতে, মূল্য
দিতে প্রস্তুত থাকি, যেন তার দ্বারা আশেপাশের লোকদের কাছে সুসমাচার
ছড়িয়ে দিতে পারি। তাঁর শিষ্যদেরকে দেখ, পিতর ও অন্যদের। তারা প্রত্যেকেই কষ্ট
পেয়েছে। অনেক তাদের বিশ্বাসের জন্য মারাও গিয়েছে।
মোশি
প্রভুকে অনুসরণ করার একটি মাত্র পথ আছে। আর তাহল তোমার সমস্ত হৃদয় ও জীবন দিয়ে।
বাবা, আমি তাঁর জন্য লজ্জিত নই।
তিনি আমার জন্য যা করেছেন, কিভাবে তা লুকোতে পারি?
আমি সমগ্র জগতকে বলতে চাই।
বাবা, দায়ুদ,
আমরা এটাকে অন্য কোন সময়ে শেষ করি, এসো ।
সারা চিন্তিত আছে।
তাকে ও তার শিশুটিকে ঘুমোতে দাও।
এখন এসো। আমারা আনন্দ করি।
বাবা আমি তোমাকে সাহায্য করবো।
তোমার হাতটা দাও।
দয়াকরে।
ভাই। হা, হা, হা।
ওহ! হা, হা, হা, হা।
ওহ, দুঃখিত। তোমার খুশির খবর শুনে আমি খুব আনন্দিত।
অনেকে হয়তো নয়।
কিন্তু
আমি কিছু মনে করি নি।
দায়ুদ, তুমি খুব সাহসী।
না,
তা সত্য নয়।
আমি সাহসী নই।
কিন্তু
আমাকে ক্ষমা করা হয়েছে।
সত্যিই যাকোব এর আগে আমি কখনো এতো আনন্দ পাইনি।
বাবা বিশ্রাম নাও। আমি তোমার জন্য কিছু খাবার আনছি।
তুমি দেখো। সমস্ত কিছু খুব সুন্দর হয়ে উঠবে।
দালিয়া, তুমি কোথায় যাচ্ছো?
মরিয়ম, আমাকে যেতে হবে।
কিন্তু আমরা একসাথে খাবো আর দায়ুদ আমাদের এই বিষয়ে আরো বলবে।
এটাই
আমার জন্য অনেক।
আমি সত্যিই জানিনা কি ভাববো। আমায় শুধু যেতে হবে।
কিন্তু…
আসছি।
দালিয়া।
দালিয়া!
এই গল্পের কোন চরিত্রের সাথে আপনি নিজেকে মানাতে পারেন?
জেলের মধ্যে দায়ুদের সাথে কি ঘটে ছিল?
দায়ুদের ঘটনার প্রতি মোশি ও দালিয়া কেন এরকম প্রতিক্রিয়া দিয়েছিল?
এখন আপনি দায়ুদের জীবনের মধ্যে কোন ধরনের পরিবর্তন দেখতে আশা করেন?
আপনার বিশ্বাসের ঘটনা টি কি?