রেবেকা
শান্তি পেয়েছি
দায়ুদ, তুমি এখানে কি করছো?
থাম!
কে মেষগুলি দেখছে?
যাকোব।
তুমি কি করছো?
আমাকে কিছুক্ষনের জন্য লুকিয়ে পালাতে হবে।
কি?
তুমি কি ভাবে করবে। আমাদের তোমাকে প্রয়োজন!
রোমীয়রা আমাকে খুঁজছে।
বাবা যাওয়ার আগে থেকেই, রোমীয়রা তোমায় খুঁজছে।
দায়ুদ, তুমি কি করেছ?
আমরা যা করেছি, তার জন্য ধন্যবাদ দেওয়া উচিৎ।
যেরুশালেমকে তার অত্যাচারীদের হাত থেকে মুক্ত করতে হবে।
মা কি জেগে আছে?
আমি জানি না। সে এখনো খুব অসুস্থ।
দায়ুদ, তুমি এটা করতে পারো না।
তাকে বলতে হবে যে আমি কিছুক্ষনের জন্য চলে যাচ্ছি।
কিন্তু তুমি বাবাকে প্রতিজ্ঞা করেছিলে।
বাবার বিষয়ে আমার সাথে কথা বলো না।
সে রোমীয়দের সাহায্য করছে। তিনি কে
আমার বিচার করার?
আমায় যা করতে হবে আমি করছি।
তুমি ঠিক হয়ে যাবে।
সারা এবং ইয়োব এখানে আছে
এবং রাজী হয়েছে পশুদের যাকোব দেখাশোনা করতে।
কিন্তু ইয়োবের হাত…
আহ!
কেন থাকতে পারো না?
এটা সবার জন্য সুরক্ষিত হবে।
আমি শীঘ্রই
ফিরে আসবো।
তুমি বিশ্রাম নাও
এবং সুস্থ হয়ে ওঠো।
ঈশ্বর
তোমার সহবর্তী হোন।
এটা তুমি কিভাবে করতে পারো? কিভাবে তুমি আমাদের ছেড়ে যেতে পারো?
তুমি কি মনে করো এটা আমার পরিকল্পনা?
খোল!
খোল! পিছনে দাঁড়াও!
আমরা এখানে দায়ুদ কে গ্রেপ্তার করতে এসেছি। ঘরগুলি খোঁজ! উপরেও খোঁজ!
এ সবের অর্থ কি?
ইয়োব
তুমি কে?
আমি দায়ুদের শ্যালক। আমার এখানে দায়িত্ব রয়েছে।
তোমরা কি তাকে পেয়েছ?
না, মহাশয়।
হা, হা, হা।
আমি একজন কে পেয়েছি সে দেখেতে ছোট।
তাকে ছেড়ে দাও। আমরা তার বদলে একে নিয়ে যাব।
কি?
সরে যাও।
আমি কোন ভুল কিছু করিনি! আহ!
আমি বলছি সরে যাও!
আয়ুব!
আয়ুব!
ওকে যেতে দাও, ওকে যেতে দাও! ইয়োব! কিন্তু ইয়োব! ইয়োব!
না!
না, সারা! সারা!
বাচ্চার কথা ভাবো। তুমি এইভাবে তাকে সাহায্য করতে পারবে না। মায়ের কাছে এসো।
(আঘাত পেয়ে) মাসী?
সে অজ্ঞান হয়েগেছে।
আমাদের শান্ত হতে হবে ও প্রার্থনা করতে হবে।
ঈশ্বর তিনি এখনো নিয়ন্ত্রন করছেন।
সৈনিকরা কি,
দায়ুদের পিছনে লেগেছে?
হ্যাঁ মা, কিন্তু তারা তাকে খুঁজে পায়নি।
সে পালিয়ে গেছে।
কিন্তু ইয়োব?
(আস্তে করে) তার বদলে তারা আয়ুবকে নিয়ে গেছে!
ওহ প্রভু আমাদের সাহায্য করো!
আমাদের প্রার্থনা করতে হবে।
পিতা,
আমরা প্রভু ও উদ্ধারকারী যীশু খ্রীষ্টের নামে তোমার কাছে এসেছি।
আমরা তোমার আরাধনা করি।
আমরা তোমায় মহিমান্বিত করি।
আমরা তোমার ধন্যবাদ করি কারন এত কঠিন সময়েও তুমি কাজ করছো।
আমরা এখন ইয়োবদের জন্য প্রার্থনা করছি।
প্রভু ইয়োবকে সেনাদের হাত থেকে রক্ষা করো।
তাকে তোমার জ্ঞান দাও। তোমার অনুগ্রহে তাকে পালন করো।
আমাদের বুদ্ধির অতীত শান্তি দিয়ে তার হদয়কে পূর্ন করো।
আমাদের প্রার্থনা যে, ইয়োবকে রক্ষা করো ।
আমরা বুঝতে পারছি না এখানে কি হচ্ছে,
আমরা তোমার প্রশংসা করি
এবং তোমাকে ধন্যবাদ দিই
কারণ আমাদের বিশ্বাস একমাত্র তোমাতে এবং একমাত্র তোমাতেই।
পিতা, তোমায় ধন্যবাদ।
আমি বিশ্বাস করি
নির্ভর করি।
মাসী, সমস্ত কিছু ভেঙে পড়ছে তখন তুমি কিভাবে এত শান্ত থাক?
আমাদের শান্তি একমাত্র ঈশ্বর থেকেই আসে।
আমি মগ্দলিনী মরিয়মকে স্মরন করতে পারি সে আমাকে বলছিল যে সে ভীত ছিল ও কষ্ট পাচ্ছিল।
সে সর্বদা যীশুর দৃষ্টান্তকে মনে রাখবে ও সেই অনুযায়ী বাঁচবে।
সে বলেছিল, তাকে চাপ দেওয়া হচ্ছিল এবং ব্যস্তছিল,
অথবা
শত্রুরা তাড়িত করছিল
যীশু খুব ভোরে উঠতেন এবং নিজের জন্য প্রার্থনার জায়গা বেছে নিতেন।
অনেক সময় তিনি সারা রাত প্রার্থনা করেছেন। বারো জন শিষ্যকে মনোনয়ন করার আগের দিন সারা রাত প্রার্থনা করেছেন।
এবং তিনি প্রার্থনা করছিলেন… যখন সেনারা এসে তাকে ধরে নিয়ে যায় নিয়ে যায়।
তিনি সত্যই একজন প্রার্থনাশীল ব্যক্তি ছিলেন।
এক সময়,
যখন যীশু পিতর, যোহন ও যাকবের সাথে পর্বতের উপরে ছিলেন,
একজন ব্যক্তি তার ছেলেকে অন্য শিষ্যদের কাছে নিয়ে এসেছিলেন সুস্থতার জন্য।
ছেলেটির… খিঁচুনি হতো এবং কখন কখন সে আগুনেও পড়ে যেত।
যাই হোক, যদিও মানুষটি শিষ্যদের কাছে মিনতি করেছিল মন্দ আত্মা দুর করার জন্য, তারা তা পারেনি।
যীশু তাঁর শিষ্যদের অল্প বিশ্বাসের জন্য ধমক দিয়েছিলেন।
এবং বলে ছিলেন,
এই বিষয় আসে শুধু মাত্র উপবাস ও প্রার্থনায়।
কিন্তু তিনি ত তখন প্রার্থনা ও উপবাস করেন নি, কারণ তিনি আগে থেকেই প্রার্থনা ও উপবাস করছিলেন।
যীশু সেই ভূতকে ধমক দিলেন… এবং বালকটি সুস্থ হলো।
যীশু আমাদেরকে দেখালেন যে প্রার্থনা হলো জীবনের পথ।
আমাদের প্রতিদিন প্রার্থনা করতেই হবে,
ঈশ্বরের সাথে সময় কাটানো,
তাঁকে আরাধনা করা,
তাঁর ইচ্ছাকে জানা,
তাঁর বাক্যকে ধ্যান করা।
এবং সেই ভাবেই,
যখন জীবন কঠিন হয়ে ওঠে,
যেমন আমাদের প্রত্যেকের হয়,
যে কোন ভাবে
আমরা বুঝতে পারি আমাদের উৎস ও শান্তি রয়েছে যার দ্বারা আমরা যাই আসুক, তা নির্বাহ করতে পারবো।
তুমি কি ওঠো
প্রতিদিন ভোরে প্রার্থনা করতে?
আমি চেষ্টা করি।
অবশ্য, সেখানে অনেক সময় আমাকে কিছু করতে বাধা দেয়।
কিন্তু এ আমার অভ্যাস
এবং এটা আমার দিনের সবচেয়ে প্রিয় সময়।
আমার প্রভুর সাথে প্রার্থনায় সময় কাটানো কোন বাধকতা নয়,
এই হলো সুযোগ।
অনেক সময় আমার মনে হয় ঈশ্বরের কাছে বোকার মত প্রার্থনা করি ।
বোকার মতো?
ও না। মারিয়াম।
যখন তুমি ঈশ্বরের কাছে ছোট, বড় বিষয় নিয়ে আসো, তিনি তা পচ্ছন্দ করেন।
মনে রেখো যখন ঈশ্বর আদম ও হবাকে সৃষ্টি করে একটি বাগানে রেখেছিলেন।
ঈশ্বর তাদের সাথে গমনা গমন করতেন।
তিনি তাদের কে ডেকে ছিলেন, “কোথায় তোমরা ?”
মানে তোমার জন্য ঈশ্বরের হৃদয়!
তিনি তোমার সাথে থাকতে চান।
এবং তিনি অন্যদের থেকে বেশী উপলব্ধি করতে পারেন যে তুমি কোন কি ভাবে চলছে ।
কিন্তু কিভাবে… তুমি সেই বিষয়ে নিশ্চিত হতে পারো?
যীশু আমাদের মতন মানুষ হয়ে এসেছিলেন।
আমরা যা কষ্ট পাই তিনিও সেই কষ্ট পেয়েছেন।
আমাদের প্রলোভনের মতো তিনিও প্রলোভিত হয়েছেন।
তিনি সিদ্ধ, পাপহীন জীবন যাপন করেছেন।
কারন তিনি এই জগতে আমাদের সাথে বাস করলেন,
তিনি আমাদের বুঝতে পারেন।
সেখানে এমন কোন কিছুই নাই যা তিনি সম্মুখীন হন নি।
এবং আমাদের জন্য তাঁর প্রেম খুব গভীর।
তিনি সমগ্র জীবনের উত্তম সঙ্গী।
তাই যখন তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করো, তুমি কি তাঁকে সব কিছুই বলো?
সব কিছুই,
যে তিনি সত্যিই আমাদের থেকে শুনতে চান।
এবং আমার জন্য।
হ্যাঁ।
আমাদেরকে কাছে সুযোগ রয়েছে রাজাদের রাজা, ও প্রভুদের প্রভুর সাথে নিজের জীবন কে ভাগ করার।
সারা!
ইয়োব! ওহ!
আহ!
তুমি কি ঠিক আছো?
হ্যাঁ। একজন শতপতি এসে সেনাদের বললেন আমাকে ছেড়ে দেওয়ার জন্য।
ঈশ্বরের প্রশংসা হোক।
ভুল ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য তিনি তাদের উপর খুব রেগে গিয়ে ছিলন।
এসো,
আমাকে সব কিছু বলো।
ঈশ্বর প্রার্থনার উত্তর দেন।
হ্যাঁ।
হ্যাঁ তিনি করেন প্রিয়ে ।
এবং এখন আমায় বাড়ী যেতে হবে।
রেবেকা মাসী, আসছি।
যাকোব
ওহে ।
আমি আশা করি তুমি ও তোমার পরিবার ভালো আছে।
খুব ভালো। ধন্যবাদ।
এবং তুমি?
আমি ভালোই। কিন্তু আমায় যেতেই হবে।
আসছি এখন।
আসছি।
যাকোব
তোমায় সাহায্য করতে পারি?
উম, আমি কি কিছু ক্ষণের জন্য আসতে পারি?
নিশ্চয়।
আমার পরিবারও এখানে আছে। ভিতরে এসো।
(আস্তে করে) দায়ুদ আমায় মাঠে খুঁজে পেয়েছিল।
সে চেয়েছিল যেন আমি তোমায় বলি যে
সে সমস্তটাই ঠিক ভাবে সম্পূর্ণ করেছে।
সে আরও বলেছিল যে
সে চাইনি যেন তুমি চিন্তা করো… সে লোকানোর জন্য এটা জায়গা পেয়েছে ।
তুমি ঠিক আছো?
তোমার কি কোন সাহায্যের প্রয়োজন?
দায়ুদ আমাকে বলেছিল যে
তুমি মেষপাল দেখার জন্য আয়ুবকে সাহায্য করতে রাজি আছো
তুমি নিজেই।
অনেক ধন্যবাদ।
এটা একটি বড় সাহায্য।
আমি নিশ্চিত যে মা,
নোহা আর আমি ঠিক থাকবো।
যদি তোমার কিছু প্রয়োজন হয় আমাকে বলো।
আমরা,
আমি তোমার ও তোমার মায়ের জন্য প্রার্থনা করছি।
আমিও… খুবই কাছের,
তুমি জান সেটা।
আমি কোন কিছুই ঠিক করতে পারি।
কোনোকিছু?
তবে, কোনো নয়।
যাকোব তোমায় ধন্যবাদ।
আমি তোমার প্রস্তাবকে মনে রাখবো।
ভালো।
তাহলে,
আসি।
যাকোব আসছি।
তুমি নিজেকে কোন চরিত্রে খুঁজে পেয়েছ এবং কেন?
তোমার প্রতিক্রিয়া কি হবে যদি তোমাকে অথবা তোমার কোন প্রিয় ব্যক্তিকে অন্যায্য ভাবে দোষ দেওয়া হয়?
কিভাবে ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তর দেন?
যীশুর দৃষ্টান্ত থেকে আমরা প্রার্থনার বিষয়ে কি শিখতে পারি?
আমরা এই মহিলাদের থেকে প্রার্থনার বিষয়ে কি শিখলাম?