10 / 12রিভকা · ১২ অধ্যায়

ড্রপড স্টিচ

ক্ষমা হলো সেই ছিটকে পড়া সেলাইয়ের মতো। যদি তা অবিলম্বে ঠিক না করা হয়, তাহলে তিক্ততার গর্তটি আরও বড় হতে থাকে। যীশু বলেছিলেন যে তাঁর নামের জন্য তিনি যেমন কষ্ট পেয়েছেন, মানুষও তেমন কষ্ট পাবে। যদিও রিভকা অন্যদের শিক্ষা দেয়, আমরা দেখতে পাই যে তিনিও পাপের সাথে লড়াই করেন। কেউই নিখুঁত নয়। সকলেরই যীশুর প্রয়োজন। নতুন নিয়মে পৌল যেমন শিক্ষা দিয়েছেন, অন্যদের প্রতি সাড়া দেওয়া একটি পছন্দ। কেবল আত্মার উপর নির্ভর করেই সেই পছন্দ করা যেতে পারে। এবং অন্যরা যেভাবেই সাড়া দিক না কেন, এই পছন্দ করতে হবে। জড়িত অন্য ব্যক্তি হয়তো ক্ষমা চাইবে না। এবং তারা হয়তো আসলে কখনও আপনার ক্ষমা গ্রহণ করবে না। কিন্তু তাদের প্রতিক্রিয়া ক্ষমা করার এবং ক্ষমা চাওয়ার আমাদের ক্ষমতাকে প্রভাবিত করবে না।

আপনার প্রশ্ন

বাইবেলের উদ্ধৃতি

শেয়ার করুন
কলসীয় 3:12-15

ঈশ্বর যাদের মনোনীত করেছেন পবিত্র এবং প্রিয় লোকদের করুণার চিত্ত, দয়া, নম্রতা, মৃদূতা, ধৈর্য্য এই গুণগুলি পালন কর। একে অপরকে সহ্য কর। একে অপরের মঙ্গলময় হও। যদি কারোর বিরুদ্ধে দোষ দেবার থাকে তবে উভয় উভয়কে ক্ষমা কর, প্রভু যেভাবে তোমাদের ক্ষমা করেছেন, তোমরাও সেভাবে কর। এই সব জিনিস গুলোকে ভালবাসা দিয়ে সাজাও, ভালবাসাই সব কিছুকে একসঙ্গে বাঁধতে পারে। খ্রীষ্টের শান্তি তোমাদের হৃদয়কে শাসন করুক। এই ছিল সেই শান্তি যা তোমাদের এক দেহে ছিল। কৃতজ্ঞ হও।

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

BEN-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Bengali (ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.

আরও পড়ুন...
রোমীয় 12:14-19

যারা তোমাকে অত্যাচার করে, তাদের আশীর্বাদ কর; আশীর্বাদ কর অভিশাপ দিও না। যারা আনন্দ করে, তাদের সঙ্গে আনন্দ কর; যারা কাঁদে, তাদের সঙ্গে কাঁদ। তোমাদের একে অন্যের মনোভাব যেন একরকম হয়। গর্ব ভাবে কোনো বিষয় চিন্তা কর না, কিন্তু নিচু শ্রেনীর লোকদের গ্রহণ কর। নিজের চিন্তায় নিজেকে বুদ্ধিমান ভেবো না। কেউ খারাপ করলে তার খারাপ কর না। সব লোকের দৃষ্টিতে যা ভালো, যা ভালো তাই চিন্তা কর। যদি সম্ভব হয়, তোমরা যতটা পার, লোকের সঙ্গে শান্তিতে থাক। হে প্রিয়রা, তোমরা নিজেরা প্রতিশোধ নিও না, কিন্তু ঈশ্বরকে শাস্তি দিতে দাও। কারণ লেখা আছে, “প্রতিশোধ নেওয়া আমার কাজ; আমিই উত্তর দেব, এটা প্রভু বলেন।”

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

BEN-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Bengali (ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.

আরও পড়ুন...
বিনামূল্যের রিসোর্স

বাইবেল আরও গভীরভাবে বুঝতে চান?

আমাদের বাইবেল অধ্যয়নে যোগ দিন

ট্রান্সক্রিপ্ট

Bengali (Indian) (বাংলা)
রেবেকা সেলাই খুলে ফেলা। সারা! হ্যাঁ, বাবা। তুমি আমাকে সেই মহিলাটির ঘরে নিয়ে চলো। তুমি কি বলছো? বাবা, কোন মহিলাটি? রেবেকা, সেই মহিলাটি। বাবা, তুমি কেন সেখানে যেতে চাও? আমাকে অবশ্যই তার বদমাইশ স্বামীর সাথে কথা বলতে হবে। ঐ ঈশ্বরনিন্দক আমার ছেলেকে ধরিয়ে দিয়েছে। বাবা, তুমি জান রোমীরারা দায়ুদকে অনেক মাস ধরে খুঁজছিল। বাবা গত রাত্রি খুব খারাপ ছিল, কিন্তু, বাবা, দায়ুদ তো আইন ভেঙেছে। আমরা প্রত্যেকেই সেটা জানি। তাহলেও কোথায় তাকে খুঁজে পাবে রোমীয়রা কিভাবে জানলো? আমার সাথে তর্ক করো না! আমাকে সেখানে নিয়ে চলো। বাবা আমি তোমাকে নিয়ে যাব। দয়া করে আসুন। মোশি , আয়ুব, স্বাগত। ভিতরে আসুন। দেবরা, অথিতিদের কিছু নিয়ে আসবে? এই নাও, বাবা। ধন্যবাদ। আপনার কাছে দায়ুদের বিষয়ে কোন খবর আছে? আমাদের কাছে কোন খবর নাই, আর আমি এই বাড়ীতে কোন কিছু খাবো না, পানও করবো না। হারুন কোথায়? তোমার স্বামী কোথায়? সে এখানে নাই। সে অনেক সকালে রাজ্য পালের সাথে দেখা করতে বেরিয়ে গেছে। অনেক আগ্রহ নিয়ে রাজ্যপালের কাছে? ওহ, আমি জানি না আপনি কি বলছেন? তুমি কি গত রাতে সেখানে ছিলে? শেষ পর্যন্ত ছিলে কি না? দয়া করে! চুপ করো! দায়ুদের গ্রেফতারে আমরা দুঃখিত। আজকে, হারুন সুযোগ খুঁজছে তার কাছে এই বিষয়টি তুলে ধরার জন্য। বোকা মেয়ে। (আরো রেগে গিয়ে) সে আগেই এই বিষয়টি তুলে ধরেছে। রোমানরা কিভাবে জানলো আমার ছেলে কে কোথায় খুঁজে পাওয়া যাবে? সমস্ত নগর জানতো, গত রাত্রে তোমার সম্পূর্ন পরিবার কোথায় ছিল। এটা সাধারন বুদ্ধি। রোমানদের কোন গোয়েন্দার দরকার নাই। (রুষ্ট ভাবে) তোমার কোন অধিকার নাই আমার সাথে এই ভাবে কথা বলার, কিম্বা আমার স্বামীর সাথে এই ভাবে। (রেগে) তোমার ও তোমার ঈশ্বরনিন্দুক স্বামীর উপর অভিশাপ! বাবা! তুমি আমায় অভিশাপ দিলে? আমি তোমার জন্য পরিবারের জন্য এতো করার পরেও? তুমি কিছুই করোনি শুধু আমার ও আমার পরিবারের জন্য সমস্যা নিয়ে এসেছ। রেবেকা মাসী, আমি দুঃখিত। আমার ওনাকে এখানে নিয়ে আশা ঠিক হয়নি। তুমি কি মনে করো আমি খুব অসহায়, আমি তোমাকে ছাড়া খুঁজে পেতাম না? তাই মনে করো? তুমি ও তোমার স্বামী অন্য সবার থেকে নিজেদের বড় মনে করো। তুমি কি মনে করো একটু বেশী অর্থ তোমাকে বড় করেছে। তোমারা আমাদের জন্য লজ্জা। একটা লজ্জা! মোশি, আপনি শুধু আপনাকে লজ্জিত করছেন। তুমি ও তোমার তীব্র অভিশাপ! মালকিন। মালকিন। আপনার সাথে অন্য একজন দেখা করতে এসেছেন। (কেঁদে) কে এসেছে, দেবরা? সেই বিধবা নৌরা। (কান্না থেকে স্বাভাবিক হয়ে) ও, তাকে নিয়ে এসো, আপনি কি? তুমি কি নিজেকে দেখ না। এটা কি জন্য? আমি মোশি ও ইয়োবকে এখান থেকে বেরোতে দেখলা। তারা আমাকে দেখে দাঁড়ালও না। ওহ, নৌরা। আমি, আমার নিজেকে খুব লজ্জা লাগছে যে সেই বিষয়ে আমি কথাও বলতে চাই না। এসো, এসো। এটা সবটাই খারাপ হতে পারেনা। সমস্যাটি কি? ওহ! এখন আমি সেই বাঁধনটা খুলে ফেলেছি। আর এটা সারার সন্তানের জন্য। থামো আর বাধনটা তুলে নাও নয়তো সবটাই খারাপ হয়ে যাবে। মোশি ও তোমার মধ্যে কি হয়েছে? মোশি দায়ুদের গ্রেপ্তারের বিষয়ে খুবই অশান্তিতে রয়েছে, সে তার মেজাজ হারিয়ে আমার স্বামীর বিষয়ে খুব খারাপ কথা বলেছে। আর তারপর আমি আমার মেজাজ হারাই। আমি ভালোই জানি। প্রত্যেকেই বিপর্যস্ত। তুমি নিজের প্রতি এতো কঠিন হয়ো না। আমিও তার প্রতি ক্রুদ্ধ হতে চেয়েছিলাম। আমিও চেয়েছিলাম, কিছু বাজে ও ঘৃন্য বিষয় তাকে বলতে। আর আমি তা বলেছিও। মোশি, দায়ুদের গ্রেপ্তারের জন্য হারুনকে দোষারোপ করছিল আর সে আমাকে ও আমার মেয়েদেরকে দোষ দিচ্ছে মসিহকে অনুসরণ করার জন্য। আমি এটা ঠিক করতে পারি! এখন এটা ছেড়ে দাও। কিন্তু রেবেকা , আমি জানি তুমি আমায় কি বলবে যদি আমি এই পরিস্থিতির মধ্যে থাকতাম। তার মানে কি? তুমি বলতে তাকে ক্ষমা করতে। হ্যাঁ, হয়তো তাই। এটা সেই ফেলে দেওয়া বাঁধনের মতো। যদি তুমি এই পরিস্থিতির মোকাবিলা করে, মোশি কে ক্ষমা না করো, তোমার তিক্ততার গর্ত দিন দিন বড়ো হবে। এ তোমার হৃদয়ের শান্তিকে নষ্ট করে দেবে। আর একটা মিনিটও রাগের জন্য বা তিক্ততার জন্য নষ্ট করো না। মনে রেখ যা তুমি আমাকে বলেছিলে, যে যীশু বলেছেন… লোকেরা তাঁর জন্য আমাদের ঘৃনা করে? তুমি ভালো বিষয়ের মধ্যে আছো যার সাথে আমাদের মসিহের জন্য খারাপ ব্যবহার করা হয়েছে। তুমি ঠিক বলেছ। কিন্তু আগের জায়গায় ফিরে আশা খুবি কঠিন হয়। কিন্তু তুমি আরো অনেক কিছু বলেছিলে। যীশু বলেছিলেন যে যদি প্রত্যেকেই তোমার বিষয়ে ভালো বলে, তাহলে তা খুবই ভয়ঙ্কর ব্যাপার। তুমি যা মাকে বলেছিলে তাতে আমি আশ্চর্য হয়ে গিয়েছিলাম। প্রথমে তাঁর এই কথার কোন অর্থ আমার কাছে ছিল না। অবশ্যই। মোশি জন্য আমায় প্রার্থনা করতে হবে এবং তাকে আশীর্বাদ করার একটা পন্থা খুঁজতে হবে। আহ। হ্যাঁ। নৌরা তোমায় ধন্যবাদ। আমি আমার জীবনকে পুরানো পথে নিয়ে গিয়েছি তাতে আমি পুরানভাবে জীবনকে, লোকেদেরকে এবং মোশিকেও দেখছি। রেবেকা, কেন না তুমি এখনই তার জন্য প্রার্থনা করো ও তাকে ক্ষমা করো? পিতা, মোশির প্রতি ক্রুদ্ধ হওয়ার জন্য আমায় ক্ষমা করো। প্রভু আমি তোমার নামেতে তাকে আশীর্বাদ করি। তোমার অনুগ্রহে তাকে আশীর্বাদ করো। তার প্রতি তোমার প্রেম প্রকাশের দ্বারা তাকে আশীর্বাদ করো। তার অন্ধত্বের আরগ্যতার মাধ্যমে তাকে আশীর্বাদ করো। ও প্রভু, আমি তাকে ক্ষমা করি, সে যা ঘৃন্য বিষয় আমকে আমার স্বামীকে বলেছে তার জন্য। আমি তাকে ক্ষমা করি আমাকে অপমানের জন্য ও আমাকে বিব্রত করার জন্য। সে আমার প্রতি যা আঘাত করার বিষয়ে বলেছে ও করেছে তার জন্য তাকে ক্ষমা করি। এবং তোমায় ধন্যবাদ দিই যেমন ভাবে, আমি তাকে ক্ষমা করছি, আমি তোমার ক্ষমার বিষয়ে নিশ্চিত। প্রভু, তোমায় ধন্যবাদ! ঈশ্বর তোমায় গৌরব ও তোমায় প্রশংসা। প্রিয় বন্ধু তোমায় ধন্যবাদ। তোমায় ধন্যবাদ আমাকে সত্যিকারের প্রভুকে অনুসরণ করার ক্ষেত্রে উৎসাহ দেবার জন্য। এখন, আমার মনে হয় মোশির সাথে দেখা করে, আমার মেজাজ হারানোর জন্য ক্ষমা চাওয়া উচিৎ। রেবেকা, তুমি কি মনে করো সেটা ঠিক হবে? তোমার এখন এই বিষয়টি ছেড়ে দেওয়া উচিৎ। সে তবুও বিপর্যস্ত থাকবে। না। আমি ভুল করেছি। আমি এই ক্ষেত্রে আমার নিজের কার্যের জন্য দায়বদ্ধ। আমি জানি না কেন। আমার মনে হচ্ছে আমার এখনই যাওয়ার দরকার। তাহলে আমিও তোমার সাথে যাব। আমি তোমার জন্য অন্তত প্রার্থনা করতে পারবো। কি হয়েছে? বাবা এতো বিপর্যস্ত। সে রেগে আছে। উনি একটা আলোড়ন তৈরী করেছেন। আমি খুব দুঃখিত তার জন্য। তুমি যাওয়ার পর মা খুব চিন্তায় ছিল। আমার মনে হয় এখন সে ঘুমিয়ে পড়েছে। বিবাহিতরা! ভিতরে এসো! যাকোব সবে মাত্র জেল থেকে ফিরেছে। সে কেমন আছে? মা কেমন আছেন? আজ সকালে সে খুব খারাপ ছিল। ওহ সারা। আমি কিভাবে সাহায্য করবো? তাকে খুব খারাপ ভাবে মারা হয়েছে। কিন্তু সে সব কিছুই ঠিক মতো ধরে রেখেছে। দোষারোপের কোন খবর? রোমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ। ঈশ্বর তাকে সাহায্য করুন। তারা তাকে তার জন্য মেরে ফেলতে পারে। দায়ুদে কোন মোহের মধ্যে নেই। সে জানে কি হতে চলেছে। তার বাবা-মা এটা নিয়ে কি ভাবছে? খুব ভালো নয়। ওর বাবা ক্ষুব্ধ হয়েছে, আর ওর মা… মা। তোমার কি চাই? আমি কি করতে পারি? (দুর্বল ভাবে) আমি জানি না, (আস্তে করে) আমি জানি না। (দুর্বল ভাবে) আমার খুব দুর্বল লাগছে, দুর্বল। তোমার বিশ্রাম নেওয়া উচিৎ। (দুর্বল ও আস্তে) তোমার বাবা কোথায়? উনি সামনের ঘরে আছেন। উনি ঠিক আছেন। তোমার নিজের যত্ন নাও। নৌরা মাসী। রেবেকা মাসী। ইয়োব। আমি ভাবিনি এতো তাড়াতাড়ি আবার তোমাকে দেখতে পাব। আমি জানি। আজকের সকালের জন্য আমি দুঃখিত। আয়ুব উনি কে? কার আওয়াজ ওটা? এটা, আহ, বাবা, নৌরা মাসী ও রেবেকা মাসী। (রেগে) কি? ওহ, আবার উপদ্রব। ওরা এখানে কি করছে? মোশি, আমরা এসেছি ক্ষমা চাইতে। আজ সকালে আমি মেজাজ হারিয়ে ছিলাম আর তার জন্য আমি দুঃখিত। ওহ প্রভু সাহায্য করো! মা। (তাড়াতাড়ি ডেকে)যাকোব, ইয়োব সাহায্য করো! বাবা । মা? মা! না! (মিনতি সহ) না, মা, ফিরে এসো! ফিরে এসো! ওহ, মা! তোমাকে আমার প্রয়োজন! লায়লা! ঈশ্বর, না। তোমার কাছে সবচেয়ে পচ্ছন্দ হওয়া সম্পর্ক টি কে ব্যাখ্যা করো। কিভাবে তিক্ততা একটা খুলে যাওয়া বাঁধনের মতো? ঈশ্বরের দৃষ্টিতে রাগের ও তিক্ততার কি বিচার হবে? কেন অথবা কেন নয়? খ্রীষ্টকে অনুসরণকারী হিসাবে কিভাবে আমরা মৃত্যু কে দেখবো? তোমার কি কারোর প্রতি কোন অমীমাংসিত তিক্ততা আছে?
JesusFilm