3 / 18সম্পর্ক · ১৮ অধ্যায়

বিয়ের দিন

মরিয়মের বিয়ের প্রস্তুতির সময়, নওরা মরিয়মকে যীশুর সাথে তার নিজস্ব সম্পর্ক গড়ে তুলতে উৎসাহিত করে। ইয়াকুব তার সাথে তার নিজস্ব সম্পর্ক স্থাপন করতে পারবে না। সারা মরিয়মকে ঈশ্বরের সাথে সময় কাটানোর পরামর্শ দেয় এবং সে শান্তি পাবে। বিয়ের প্রস্তুতির সময়, মরিয়মের জীবনের মহিলারা তাকে এমন পরামর্শ দেয় যা আসলে সকলের জন্য ভালো, মর্যাদা নির্বিশেষে। "আমি জানি আমার যা প্রয়োজন তা না থাকা কেমন। আমি এটাও জানি যে আমার প্রয়োজনের চেয়ে বেশি থাকা কেমন। আমি যাই ঘটুক না কেন সন্তুষ্ট থাকার রহস্য আমি শিখেছি। আমি ভালোভাবে খাওয়া বা ক্ষুধার্ত থাকুক না কেন আমি সন্তুষ্ট। আমার কাছে পর্যাপ্ত পরিমাণে থাকুক বা না থাকুক না কেন আমি সন্তুষ্ট। খ্রীষ্টের শক্তিতে আমি সবকিছু করতে পারি। তিনি আমাকে শক্তি দেন" (ফিলিপীয় ৪:১২-১৩)। পৌল সবকিছুতেই সন্তুষ্ট থাকার কথা বলেছেন কারণ একা যীশুই যথেষ্ট। সেই সম্পর্ককে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এবং জাগতিক বিষয়ের উপরে স্বীকৃতি দিয়ে, আমরা সবকিছুতেই সন্তুষ্টি পেতে পারি।

আপনার প্রশ্ন

বাইবেলের উদ্ধৃতি

শেয়ার করুন
মথি 25:1-13

তখন স্বর্গরাজ্য এমন দশটি কুমারীর মতো হবে, যারা নিজের নিজের প্রদীপ নিয়ে বরের সঙ্গে সাক্ষাৎ করতে বের হল। তাদের মধ্যে পাঁচ জন বোকা, আর পাঁচ জন বুদ্ধিমতী ছিল। কারণ যারা বোকা ছিল, তারা নিজের নিজের প্রদীপ নিল, কিন্তু সঙ্গে তেল নিল না, কিন্তু যারা বুদ্ধিমতী তারা তাদের প্রদীপের সঙ্গে পাত্রে তেলও নিল। আর বড় আসতে দেরি হওয়ায় সবাই ঢুলতে ঢুলতে ঘুমিয়ে পড়ল। পরে মাঝ রাতে এই আওয়াজ হল, দেখ, বর! তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে বের হও। তাতে সেই কুমারীরা সবাই উঠল এবং নিজের নিজের প্রদীপ সাজালো। আর বোকা কুমারীরা বুদ্ধিমতিদের বলল, তোমাদের তেল থেকে আমাদেরকে কিছু দাও, কারণ আমাদের প্রদীপ নিভে যাচ্ছে। কিন্তু বুদ্ধিমতীরা বলল, হয়তো তোমাদের ও আমাদের জন্য এই তেলে কুলাবে না, তোমরা বরং বিক্রেতাদের কাছে গিয়ে তোমাদের জন্য তেল কিনে নাও। তারা তেল কিনতে যাচ্ছে, সেই দিন বর এলো এবং যারা তৈরী ছিল, তারা তাঁর সঙ্গে বিয়ে বাড়িতে প্রবেশ করল, শেষে অন্য সমস্ত কুমারীরাও এলো এবং বলতে লাগল, প্রভু, প্রভু, আমাদেরকে দরজা খুলে দিন। কিন্তু তিনি বললেন, তোমাদের সত্যি বলছি, আমি তোমাদের চিনি না। অতএব জেগে থাক, কারণ তোমরা সেই দিন বা সেই মুহূর্ত জান না।

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

BEN-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Bengali (ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.

আরও পড়ুন...
লুক 10:38-41

আর যখন তাঁরা যাচ্ছিলেন, তিনি কোন একটা গ্রামে প্রবেশ করলেন, আর মার্থা নামে এক মহিলার বাড়িতে তিনি আতিথ্য গ্রহণ করলেন। মার্থার, মরিয়ম নামে তাঁর এক বোন ছিলেন, তিনি প্রভুর পায়ের কাছে বসে তাঁর কথা শুনতে লাগলেন। কিন্তু মার্থা খাবার তৈরির কাজে বেশি ব্যতিব্যস্ত ছিলেন, আর তিনি কাছে এসে বললেন, “প্রভু, আপনি কি কিছু মনে করছেন না যে, আমার বোন সমস্ত কাজের ভার একা আমার উপরে ফেলে রেখেছে? অতএব ওকে বলুন, যেন আমার সাহায্য করে।” কিন্তু প্রভু উত্তরে তাঁকে বললেন, “মার্থা, মার্থা, তুমি অনেক বিষয়ে চিন্তিত আছ,

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

BEN-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Bengali (ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.

আরও পড়ুন...
ফিলিপীয় 4:12-13

আমি অবনত হতে জানি, প্রাচুর্য্য ভোগ করতেও জানি; সব জায়গায় ও সব বিষয়ে আমি সন্তুষ্ট থাকতে এবং খিদে সহ্য করতে, প্রাচুর্য্য কি অভাব সহ্য করতে আমি শিখেছি। যিনি আমাকে শক্তি দেন, তাঁর মাধ্যমে আমি সবই করতে পারি।

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

BEN-IRV Creative Commons License Indian Revised Version (IRV) - Bengali (ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.

আরও পড়ুন...
বিনামূল্যের রিসোর্স

বাইবেল আরও গভীরভাবে বুঝতে চান?

আমাদের বাইবেল অধ্যয়নে যোগ দিন

ট্রান্সক্রিপ্ট

Bengali (Indian) (বাংলা)
রেবেকা বিবাহের দিনে। লায়লা? লায়লা, তুমি কি করছো? আজ তোমার মেয়ের বিবাহের দিন এবং সেখানে আরো অনেক কিছু করা বাকি আছে। আহ, অন্যদেরও করা। বিছানায় এসে একটু বিশ্রাম নাও। আমি আগামিকাল বিশ্রাম নেব। আহ! বোকা মহিলা। হা, হা, আমাদের দিকে দেখ। আমরা এক জোড়া। তুমি সবসময় হাসবার জন্য কিছু না কিছু খুঁজে পাও। কান্নার থেকে হাসি ভালো। আমার বিয়ের দিনকে মনে করছি। তুমি কি সেই দিনেও হাস ছিলে? হা, হা, হা, হাসি? আমি মরা কে ভয় পেতাম। আমরা শুধু মাত্র শিশু ছিলাম। আর এখন আমাদের দেখ। (তিক্ত ভাবে) আমরা এখন বৃদ্ধ, অসুস্থ, অন্ধ। আমরা শিশু ছিলাম না, আমরা যুবক ছিলাম। আমাকে ভয় দেখানো হতো। কিন্তু আমি তোমায় সম্মান করি এবং আমার বাবা তোমাদের পরিবারকেও সম্মান করতো। আমার বছরগুলো যে কিভাবে চলে গেল। মোশি, আমরা একসাথে বড় হয়ে উঠেছি। যার সাথে আমি বড় হয়ে উঠবো,  তার থেকে থেকে ভালো কোন স্ত্রী আমি চাইতাম না। আমি একজন ভালো স্বামী নই। আজকে আমাদের মেয়ের আমরা বিবাহ দিচ্ছি। ঈশ্বর যেন নতুন জীবনে তাকে আশীর্বাদ করেন। (আনন্দ সহকারে) তোমার বিবাহ শুরুর সময় হয়ে গিয়েছে। তুমি কি ভয় পাচ্ছো? আমি? ভয়? না। আতঙ্কিত। আর আমি চেষ্টা করছি সেই বিষয়ে চিন্তা না করতে। ভালো, আমি এখানে তোমাকে মনে করিয়ে দেওয়আর জন্য আছি। তোমাকে ও অন্য সবাইকে! মা, তুমি আজকে অনেক পরিশ্রম করেছ। তোমার গিয়ে বিশ্রাম নেওয়া উচিৎ। না, না, না, আমি এই দিনের কোন অংশ হারাতে চাই না। আমার ইচ্ছা ছিল যদি তোমার ভাই এখানে থাকতো। কিন্তু, মা, আমি কি তোমায় বলি নি? দায়ুদ, ইয়াকুব কে মাঠে পেয়েছিল। সে যাকোব বলেছিল, যে সে বিয়েতে আসছে। দায়ুদ? তুমি কি এই সপ্তাহে যাকোবের সাথে কথা বলেছ? না, অবশ্যই নয় মা। যাকোব, ইয়োবকে বলেছিল এবং ইয়োব সারাকে বলেছিল। কিন্তু, মা, দায়ুদ আসছে। তুমি কি আনন্দিত নও? আহ, আমি আনন্দিত। আমি আশা করি সে সাবধানী হবে, যদি রোমীয়রা তাকে খুঁজে পায়… এটা আমার বিবাহ, মা। সমস্ত কিছুই সুন্দর হবে। তোমার বিবাহ। কত তাড়াতাড়ি তুমি বড় হয়ে গেছ। দেরি হচ্ছে। তোমাকে তাড়াতাড়ি কাপড় পরতে হবে। মাসীরা স্বাগত। ধন্যবাদ আসার জন্য। আমরা অবশ্যই আসবো। বলার দরকার নাই। মাসী ধন্যবাদ। ধন্যবাদ। খুব সুন্দর একটা দিন! হা, হা। আরে, এখন কি এটা কাপড় পরার সময় নয়? তুমি ঠিক বলেছ। ছোট বোন এসো। তুমি কাপড় পরে নাও। দালিয়া, আমাদের সাথে যোগ দাও। মরিয়ম, তুমি একজন বধু। আমার খুব ভয় লাগছে। আমরা প্রত্যেকেই ভয়ে ছিলাম আমাদের বিয়ের দিনে। আহ! ওহ এই রুক্ষ বয়স্ক আঙ্গুল গুলো। আমার মনে হয় তোমাদের কাছে এই কাজগুলি ছেড়ে যাব। নৌরা, তোমরা কি আমার ছোট মেয়ের বিয়েতে তাকে কিছু জ্ঞানের কথা বলবে? মাত্র গত সপ্তাহে তুমি বিবাহ বাড়ী বিষয়ে যীশুর গল্পটি বলেছিলে। মনেরেখ, লায়লা, সেই একজন যে দশজন কুমারীর সাথে যারা বরের অপেক্ষা করছিল? তাদের প্রত্যেকের কাছে প্রদীপ ছিল, এবং পাঁচজন যারা সঙ্গে করে অতিরিক্ত তেল নিয়ে এসেছিল, আর অন্য পাঁচজন আনেনি। বরের আস্তে দেরি হচ্ছিল। ওহ, আশা করি যাকোবের দেরী হবে না। আমি আশা করি যে সে তার মনকে পরিবর্তন করবে। ওহ, আমি নিশ্চিত তোমার বন্ধুরা অতিরিক্ত তেল নিয়ে আসবে, যদি সে দেরী করে। যদি সবার প্রদীপ নিভে যায় থলে অনুষ্ঠান বরবাদ যাবে। আমি আমার বিয়ের অনুষ্ঠান অন্ধকারে করতে চাই না। আর এই গল্পেতে যখন প্রতিবেশীরা এসে জানালো যে বর তার পথে এসে গেছে, সেই কুমারীরা, তাদের থেকে তেলের জন্য প্রার্থনা করছিল যাদের কাছে ছিল। কিন্তু যদি তারা দিত, তাহলে বিবাহ উৎসবে তাদের প্রদীপ জ্বালিয়ে রাখার জন্য যথেষ্ট তেল ছিল না । সুতরাং বোকা পাঁচ কুমারী তেল খুঁজতে বেরিয়ে পড়লো, যদি কেউ সেই তেল বিক্রয় করে। এবং বাজার বহু আগেই বন্ধ হয়ে গেছে। অবশ্যই তা হয়েছিল। সেই বোকা পাঁচ কুমারী যতক্ষনে ফিরে আসতো, প্রত্যেকেই বিবাহ উৎসবের জন্য চলে গিয়েছিল এবং তারা খালি পড়ে ছিল। (হত বুদ্ধি হয়ে) আমি বুঝতে পারিনি মাসী। এই গল্পটি অতিথির বিষয়ে ছিল, আমার বিষয়ে নয়। আমি মনে করি না যীশু সত্যিই বিবাহের বিষয়ে বলেছেন। আমার মনে হয় আমাদের জীবনের বিষয়ে বলেছেন। আমরা প্রত্যেকেই যীশুর ফেরার অপেক্ষা করছি। আর আমাদের মধ্যে অনেক হয়তো তিনি আসার আগেই মারা যাব, কিন্তু তাঁকে প্রতিদিন অভিবাদন জানানোর জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদের হৃদয় যে তাঁর পবিত্র আত্নায় পূর্ন হয় এবং যেন লক্ষ্য ঠিক থাকে। কেউ আমাদের তা করে দিতে পারবে না। কুমারীরা একে অপরের তেল ধার নিতে পারতো না। তোমার স্বামী তুমি কি ঈশ্বরের জন্য কারোর থেকে হৃদয় ধার নিতে পারবে। তোমাকেই ঈশ্বরের অনুসন্ধান করতে হবে। আমি সারাদিন যীশুর বাক্যকে স্মরন করতে ভালোবাসি। আর গান করতে। আমি প্রার্থনা করি। মারিয়াম, তোমারও তাই করা উচিত। সর্বদা তাঁর অনুসন্ধান করো। সর্বদা তাঁকে বলো তোমাকে জ্ঞান শিক্ষা দিতে। তোমার নিজের প্রদীপের জন্য বেশি করে তেল কেনার প্রত্যেক দিন তোমার কাছে একটা সুযোগ রয়েছে। কত সুন্দর উপায় তা মনে রাখা যায়। মাসী ধন্যবাদ। তোমাকে স্বাগত। প্রিয় রেবেকা, আমার ছোট মেয়ের বিয়েতে তাকে বলার জন্য  তোমার কি কিছু আছে? মারিয়াম, তোমাকে আজকে খুব সুন্দর লাগছে। আর আমরা নিশ্চিত যে তোমার চুল সঠিক থাকবে, তাই কি না? তোমাকে, তোমার চোখের দীপ্তি দেখে, এবং তোমার মুখের উজ্জ্বলতা দেখে, আমার প্রেরিত পিতরের কথা মনে পড়ছে, যিনি বলেছলেন তোমার কেশ বিন্যাস তোমাকে সুন্দর করে না। স্বর্ণাভরণ বা বস্ত্র পরিধান তোমাকে সুন্দর করেনা। সত্য সৌন্দর্যতা তোমার নিজের ভিতর থেকে আসে। আর তা এমন এক সৌন্দর্য যা ম্লান হয়না। যাহা ঈশ্বরের দৃষ্টিতে মহা মূল্যবান।” এটা মনেরেখো, আজ এবং সর্বদা। তোমার সত্য সৌন্দর্য ভিতর থেকে আসে। রেবেকা মাসী, ধন্যবাদ। সারা, তোমার বোনকে বলার কিছু আছে? আচ্ছা, তুমি জান আমি সবে মাত্র শিখছি, কিভাবে ভালো স্ত্রী হওয়া যায়। আর পরবর্তী কিছু মাসে আমি জানতে পারবো ভালো মা হওয়ার অর্থ কি। কিন্তু রেবেকা মাসী মরিয়ম ও মার্থার বিষয়ে বলেছিল যা আমার মনে পড়ছে। তোমার কি মনে আছে? তার মানে যখন যীশু তাদের সাথে দেখা করতে এসেছিলেন? হ্যাঁ। সেটা সেই সময় ছিল যখন যীশু ও তার শিষ্যরা শহরের বাইরে শিক্ষা দিয়ে বেড়াচ্ছেন এবং তারা সেই গ্রামে এসে উপস্থিত হলেন যেখানে মার্থা তার বোন মরিয়মের সাথে বাস করতো। মার্থা বড় বোন ছিল এবং সে সমস্ত প্রস্তুতির দ্বারা হতবুদ্ধি হয়ে ছিল অনেক মানুষকে খাওয়াবার জন্য যা জরুরি ছিল। কিন্তু মরিয়ম ছোট বোন ঠিক তোমার মতো, মারিয়াম, সে খুব আনন্দিত ছিল প্রভুর পায়ের কাছে বসে তাঁর কথা শুনতে। মার্থা বিচলিত হয়ে উঠলো যা মরিয়ম তাকে সাহায্য করছে না দেখে, এবং সে যীশুর কাছে তার বিষয়ে অভিযোগ জানালো, কিন্তু যীশু উত্তর দিলেন, “বাস্তবিক মরিয়ম সেই উত্তম বিষয়টিকে মনোনীত করিয়াছে, যাহা তাহার নিকট হইতে লওয়া হবে না।” আমি ধরে নিচ্ছি আমি মার্থার মতো। ইহা খুব সহজ আমার জন্য বিভ্রান্ত হয়ে যাওয়া এবং ভবিষ্যতের বিষয়ে আর আমায় যা করতে হবে সেই বিষয়ে চিন্তিত হয়ে পড়ি। কিন্তু আমি মনে করি ভালো স্ত্রী ও ভালো মেয়ে হয়ে ওঠার গোপন তথ্যটি হলো, প্রার্থনা করা এবং শাস্ত্র পড়া, এবং প্রতিদিন যীশুর বাক্যের বিষয়ে চিন্তা করা। আর যখন আমি প্রর্থনা করি ও হৃদয়কে শান্ত করি, এবং সত্যিকারের ঈশ্বরকে বলি আমার সাথে কথা বলতে আর আমি যখন তাঁর রবকে শুনি, তখন যেন আমি মরিয়মের মতো জীবন যাপন করি, মার্থা মতো নয়। ধন্যবাদ সারা। সারা ঠিক বলেছে। প্রতিদিন এক এক বারে জীবন আমাদের কাছে আসে। আর প্রতিদিন আমাদের কে প্রভুর সাথে সম্পর্ক তৈরী করতে হবে যা প্রধান্য হবে। সেটাই যা আমাদেরকে আনন্দ দেয়। তোমার স্বামী সাথে জীবনকে উপভোগ করো, মরিয়ম। নহিমিয় ভাববাদী বলেছেন, “কেননা সদাপ্রভুতে যে আনন্দ, তাহাই তোমাদের শক্তি।” আনন্দিত হও ছোট বিষয়ের দ্বারা। আর কৃতজ্ঞ হয়ো। আর প্রতিদিন তোমাদের প্রয়োজনীয় বিষয় গুলিকে যীশুর নামেতে স্বর্গস্থ পিতার কাছে নিয়ে এসো। তোমার স্বামী থাক অথবা না থাক, সেই ভাবেই জীবন যাপন করতে হবে, তুমি আর আমি জানি, দালিয়া, তাই কি না? (অনিশ্চিতভাবে) আমি তাই মনে করি। অবশ্যই আমাদের করতে হবে। আমরা যেরকম, ঈশ্বর তেমনিভাবে আমাদের ভালবাসেন। প্রেরিত পৌলও যদিও তাই লিখেছেন, যে একা থাকার চেয়ে বিবাহ করা ভালো। সত্যি? হ্যাঁ। তিনি বলেছেন যে সমস্ত লোকেরা বিবাহ করে নি, তারা সম্পূর্নরূপে ঈশ্বরকে সন্তুষ্ট করতে মনো-নিবেশ করতে পারবে। তিনি বলেছেন একা থাকা একটি বিশেষ আশীর্বাদ। (আস্তে করে) কিন্তু মারিয়ামকে এটা বলো না। ঈশ্বর মঙ্গলময় সমস্ত সময়ে এবং আমাদের জীবনের সমস্ত ক্ষেত্রে। আর তিনি আমাদের প্রেম করেন আমাদের বিবাহ হয়েছে কি হয়নি অথবা আমাদের সন্তান আছে কি নাই, তার জন্য নয়, কিন্তু তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তাঁর সাথে সম্পর্কের কারণের জন্য। তিনি আমাদের প্রত্যেকেতে আনন্দিত হন। আমাদের শুধু জানতে হবে কিভাবে আমরা যীশুর মধ্যদিয়ে তাঁর প্রেমকে গ্রহন করতে পারবো। ওহ, মা, আমি তোমাকে খুব ভালবাসি। সমস্ত কিছুর জন্য তোমায় ধন্যবাদ। আমি সর্বদা তোমায় ভালোবাসবো, এবং আমি তোমার জন্য প্রতিদিন প্রার্থনা করবো। আমি এসেগেছি। বর এসে গেছে! বরকে দেখ! সময় হয়ে গেছে, এসো, এসো। সে এখানে! সে আসছে! যে কোন মুহূর্তে! সে আসছে! তাকে দেখ! হ্যাঁ। দায়ুদ! তুমি এসেছো! আমার ছোট বোন, অবশ্যই আমি এসেছি। আজ তোমার বিবাহের দিন। বাবা সে এখানে। আমরা বধুর জন্য এসেছি। কি সুন্দর! তুমি আমার হৃদয় চুরি করে নিয়েছ তোমার চোখের একটা ঝলকানি দিয়ে, তোমার হারের একটা রত্ন দিয়ে। এদিকে দাঁড়াও! এর অর্থকি? সরে যাও! সে কোথায়? সে কোথায়? দয়া করে এখানে না! আমি তাকে খুঁজে পেয়েছি! ঐখানে সে! ওকে ধরো! ওকে ধরো! ওকে এখানে নিয়ে এসো! না! ঘোরো! চলো যাই! চলো ওকে নিয়ে চলো! না! দায়ুদ! মা! মা! এই বিবাহটি আপনার জানা কোন বিবাহের সঙ্গে কোথায় পার্থক্য আছে? নৌরার দশ কমুরারীর গল্প আমাদের জীবনের বিষয়ে কি শিক্ষা দেয়? সারার গল্পের মরিয়ম অথবা মার্থার মতো কাউকে অনুকরণ করো? তাহলে কিভাবে? নৌরা ও সারার গল্পের মধ্যে কি কোন মিল আছে? কেমন ভাবে ঈশ্বরের সাথে তোমার গমনাগমনকে প্রথম প্রাধান্য দেবে?
JesusFilm